বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

শেখ কামাল তারুণ্যের অহংকার একজন সৃষ্টিশীল প্রতিভার দৃষ্টান্ত: কাদের

বাংলাদেশের ইতিহাসে শহীদ শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভা লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহষ্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকাল তিনি একথা বলেন।

বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ‘৭৫ এর ১৫ আগস্ট। শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবে।বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্কতিলক হিসেবে ছিলো-সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করছেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button