প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছেঃ প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রথমবারের মত রাষ্ট্রীয়ভাবে পালিত বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, সংকটে সংগ্রামে নির্ভীক জাতির পিতার সহযাত্রী ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সহযোগিতা করেছেন তার মা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে সবচেয়ে বড় গেরিলা সংগঠক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেপথ্য ভুমিকা রাখা বেগম মুজিবের কর্মকাণ্ড পাকিস্তানি গোয়েন্দা সংস্থা কখনো আঁচ করতেও পারেনি।
এর আগে, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার’ জন্য মরণোত্তর দুইজনসহ দেশের পাঁচ নারীকে প্রথম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ তুলে দেয়া হয়।
বাংলাটিভি/রিয়েল/নিহান



