দুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে আবারো ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দিলো ফেরী, শুক্রবার সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিয়ারে ধাক্কা দেয় বলে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান।

তিনি বলেন, “ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে। এতে সেতুর তেমন কোনো ক্ষতি না হলেও এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের বড় ক্ষতি হতে পারত। এটা অত্যন্ত দুঃখজনক।”

ফেরিতে থাকা যাত্রীরা জানান, প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা যানবাহনগুলো একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায় এবং অনেকই পড়ে যান। এই সময় ফেরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফেরিটি পদ্মা সেতুর ১১ ও ১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু, সেটি নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির বাইরের অংশের একটু ক্ষতি হয়। এ ছাড়া আর কিছু হয়নি। ধাক্কা লাগা অংশটি পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি), তদন্ত কমিটি গঠনসহ ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button