অর্থনীতিদেশবাংলা

কক্সবাজারে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

কক্সবাজারে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ট্রলারে গভীর সমুদ্র থেকে এসব ইলিশ শিকার করে সৈকতে ফিরছে তারা। এবারের মৌসমের শুরুতেই ধরা পড়ছে বড় বড় ইলিশ। ওজনেও বেশি হওয়ায় হাঁসি ফুটেছে জেলেদের মুখে। প্রতিদিন মনকে মন ইলিশ উঠেছে মাছের বাজারে। চড়া দামও হাকছেন পাইকার ব্যবসায়ীরা।

কক্সবাজারে এসব ট্রলারে করে মাঝি-মাল্লারা ৮-১০ দিনের খাবারসহ নানান প্রস্তুতি নিয়ে চলে যায় গভীর সমুদ্রে। তারপর নির্দিষ্ট জায়গায় নোঙ্গর করে, জাল ফেলে চলে মাছের ঝাঁকের অপেক্ষা।

এবারের মৌসুমে সাগরের মাঝিদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। জেলেরা বলছেন, এবার শুরু থেকেই মিলছে বড় বড় ইলিশ। আকার-ওজনের বেশি হওয়ায় দামও উঠছে ভালো।

কক্সবাজারে মাছের আড়তে প্রতিদিনেই উঠেছৈ মনকে মন। ব্যবসায়ীরা দামও হাকছেন চড়া। মৌসুমের শুরুতে ইলিশের দাম বাড়তি থাকলেও, ধীরে ধীরে তা কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুধু ইলিশই নয় বিভিন্ন সামুদ্রিক মাছে এখন ভরপুর কক্সবাজার। গতবার ১০ হাজার ৫শ মেট্রিক টন মৎস্য আহরনের লক্ষ্য মাত্রা নির্ধারণ কর হয়। এবারের সার্বিকভাবে ব্যাপক মৎস্য আহরণের আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button