গ্রাম বাংলাদেশবাংলা

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হোসনা, সম্পাদক বাবু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে হেদায়েতুল ইসলাম হোসনা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকালের বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আ. রাজ্জাক মাহমুদ এবং সেবাহট নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আশরাফুল আজম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান লিমন (দৈনিক প্রতিদিনের কাগজ) ও আফজাল শরীফ (দৈনিক সবুজ)। এছাড়া কোষাধ্যক্ষ পদে রকিবুল হাসান বিদ্রোহী (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক পদে হারুন উর রশিদ (দৈনিক আজকের সংবাদ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে শাহজাহান পারভেজ শাহীন (দৈনিক আমার সংবাদ) এবং সাহিত্য বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক অভয়নগর) মনোনীত হয়েছেন।

এদিকে, কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন ইলিয়াস শাহ (বাংলা ৫২ নিউজ ডটকম), রিপন রাজ (দৈনিক শেয়ার বিজ), মোস্তফা গাজী (দৈনিক রূপালী বাংলাদেশ), রাসেল রানা (দৈনিক আগামীর সময়), এফএইচ ইমরুল (দৈনিক খবর সংযোগ) এবং মো. শহিদুল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা)।

কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার করেন। সংবাদ প্রকাশে সব ধরনের বৈষম্য পরিহার করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button