
শুক্রবার (২৭ আগস্ট) লইসকা বিলে এ নৌকাডুবির দুর্ঘটনার পর এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলাইয় এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একট ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়। ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন বলে বলেছেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জেলার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইছকা বিলে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, “নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন। এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানান তিনি।”
মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
উল্লেখ্য, নৌকাটিতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিলো বলে জানা গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই ট্রলারের মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে।
বাংলাটভি/নিহান



