বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বাংলাদেশে কোন তালেবানও নেই জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোন তালেবান নেই জঙ্গিও নেই। কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার ২৮ আগস্ট দুপুরে সাভারের আশুলিয়ায় একটি সুপার মার্কেটের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন,বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের অরাজকতা সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশ শান্তির দেশ। তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। তাই এর কোনো প্রভাব বাংলাদেশে নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উওর) সভাপতি হাজী ইমতিয়াজ, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হকসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button