বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ২১ বছরে অবৈধ ক্ষমতা দখলদারদের কারণে, দেশের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের উন্নতি তরান্বিত করাসহ কক্সবাজারকে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবেও গড়ে তোলা হবে।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হলে, বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য হবে ১০ হাজার ৭০০ ফুট।  যা হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ের বিমানবন্দর। এর ফলে, সেখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার পথও সুগম হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে সল্পোন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু তাঁকে হত্যার পরবর্তী ২১ বছরে দেশে কোনরকম উন্নয়ন হয়নি।

এসময় শেখ হাসিনা আরও বলেন, আগামীতে আন্তর্জাতিক রুট ব্যবহার করা সব উড়োজাহাজের জ্বালানি নেয়ার অন্যতম কেন্দ্র হবে কক্সবাজার বিমানবন্দর। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢেলে সাজানোর কথাও বলেন সরকারপ্রধান।

বাংলাটিভি/রিয়েল/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button