বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ইতিহাসের স্বার্থে জিয়ার কবরের সত্যতা উদঘাটন করা উচিত: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে ইতিহাসের স্বার্থে জিয়ার কবরের সত্যতা উদঘাটন করা উচিত বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত “বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়” শীর্ষক এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে চ্যালেঞ্জ করে মন্ত্রী বলেন, আপনারা ছবি দেখান। ছবি যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। যদি ওখানে কোনও কিছু থেকে থাকে, ডিএনএ টেস্ট করে তারা প্রমাণ করুক।আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনও মৃতদেহ নেই।

তিনি বলেন, কার না কার মৃতদেহ পাওয়া গেলো, জিয়ার কবর বলে চালিয়ে দেবেন, এমন মিথ্যাচার হতে পারে না। একটি মিথ্যা কবরকে জিয়াউর রহমানের কবর বলে চালিয়ে দেবেন, এটি হতে পারে না।

মন্ত্রী বলেন, যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় শিষ্টাচার অনুসারে তার সবকিছুর ছবি ধারণ করা থাকে। জিয়াউর রহমানের লাশের ছবিটা তাহলে দয়া করে দেখান। বিএনপি মহাসচিব আরও বলেছেন, জিয়ার লাশের পোস্টমর্টেম হয়েছে, ২২টা বুলেট পাওয়া গেছে। যদি সত্য হয়ে থাকে ছবি দেখান, যদি বিক্ষিপ্ত হয়ে থাকে, মুখের ছবি দেখান। ছবি যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। যদি ওখানে কোনও কিছু থেকে থাকে, ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক।

মন্ত্রী এ সময় বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, আমি জিয়াউর রহমানের কবর অপসারণের কথা বলেছি। তবে কথাটি আসলে আংশিক সত্য। আমি জাতীয় সংসদে একাধিকবার বলেছি, সংসদের নকশার বাইরে যা কিছু আছে, তার সবকিছুই আমাদের অপসারণ করা উচিত। কেননা, এটি বিশ্বের মধ্যে একটি অনন্য নিদর্শন।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১-এর যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ড. এম এম সিদ্দিক, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button