বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের রায়ও কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত বাকি পলাতক আসামিদের রায়ও কার্যকর করা হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কালাম।
সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহদত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদ আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে, তিনি একথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চেয়েছিলো, তবে তাঁর সুযোগ্য কন্যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে।
বাংলাটিভি/নিহান



