বাংলাদেশআইন-বিচার

পরীমণিকে ৩ দফায় রিমান্ড: দুই তদন্ত কর্মকর্তাকে তলব

পরীমণিকে ৩ দফায় রিমান্ডে নেওয়ার ঘটনায় দুই তদন্ত কর্মকর্তাকে নথিসহ হাইকোর্টে তলব করা হয়েছে। এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতের আদেশে আরো বলা হয়, দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ না করে রিমান্ডে নেওয়ার ঘটনায় বিচারিক আদালতের ব্যাখ্যা ও নথিসহ (কেসডকেট সিডিসহ) তাদের তলব করেছেন হাইকোর্ট। একই সাথে দুই তদন্ত কর্মকর্তাকে (কেসডকেট সিডিসহ) সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে, এই নায়িকার ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। পরীমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের কোন প্রয়োজন ছিল না বলে উল্লেখ করেন হাইকোর্ট। ম্যাজিস্টেট তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করে রিমান্ড ক্ষমতার অপ্যবহার করেছেন বলেও জানায় হাইকোর্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button