আইন-বিচারবাংলাদেশ

খুলনা কারাগারে নেয়া হলো মামুনুল হককে

হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নং- ৭৬৬/২১।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button