রাজনীতিআওয়ামী লীগ

‘জিয়াউর রহমানের নামে চট্টগ্রামে স্মৃতি যাদুঘর থাকতে পারে না’

পাকিস্তানের দোসর জিয়াউর রহমানের নামে চট্টগ্রামে স্মৃতি যাদুঘর থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ মুরাদ হাসান।

দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার,সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button