বাংলাদেশ

পর্নো-জুয়ার ২২ হাজার সাইট, ফেসবুক ও ইউটিউব লিংক বন্ধ

গত এক বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে ২২ হাজার পর্নোগ্রাফি-জুয়ার সাইট এবং আপত্তিকর চার হাজার ৮৮৮টি ফেসবুক লিংক, ৬২টি ইউটিউব লিংক, এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক বন্ধ করেছে।

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুসঙ্গিক বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন বিটিআরসি। এসময় এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

বিটিআরসি জানায়, দেশে মোবাইলফোন এবং ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। ইতোমধ্যে চালু হয়েছে থ্রিজি ও ফোর-জি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহেরও ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

বিটিআরসির পক্ষ থেকে আরো জানায় বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইতিবাচক সুবিধার পাশাপাশি এর অপব্যবহার বাড়ছে। এসব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী, সামাজিক, রাজনৈতিক, পর্নোগ্রাফি, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক ও উগ্রবাদী কন্টেন্টসহ বিভিন্ন রকম আপত্তিকর কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা প্রতিদিন আশঙ্কজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বক্তব্য দেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button