
ইভ্যালি, ই-অরেঞ্জ এর মতো অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে তদন্ত চলছে এবং প্রতারকদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্তি পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
শনিবার দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এসময় অতিরিক্তি পুলিশ কমিশনার আরো বলেন ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো যারা বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে পণ্য বিক্রির অফার দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করেছে তাদের ধরতে শিগগিরই অভিযান শুরু করা হবে। প্রতারকদের বেশি বেশি গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে ধীরে ধীরে প্রতারণা কমে আসবে এবং এতে করে দেশে ই-কমার্স ব্যবসা আরো প্রসারিত হবে।
বাংলাটিভি/ সাকিব



