নির্বাচন নিয়ে পানি ঘোলা করলে সমুচিত জবাব দিবে আ.লীগ: কাদের

ঐক্যবদ্ধ সুশৃঙ্খল দল নিয়ে আগামী নির্বাচন করতে চায় আওয়ামী লীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন নির্বাচন নিয়ে পানি ঘোলা করলে তার সমুচিত জবাব দেয়া হবে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় সুচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। একটি রাজনৈতিক দল আন্দোলনের দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তার সমুচিত জবাব দেয়া হবে।
এসময় তিনি সকল কোন্দল পরিহার করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। তিনি বলেন, অপর্কমের সাথে জড়িতরা কেউ নির্বাচনের টিকেট পাবে না। পকেট কমিটি না করতেও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলাটিভি/ সাকিব



