
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার একটি বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ।
এদিকে মোস্তফার আরেক ছেলে সাদ্দাম ও তার স্ত্রী অক্ষত রয়েছেন। তারাও ওই বাড়িতেই ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ জানান স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। তিনি আরও বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বাবা-মায়ের সাথে একই ঘরে থাকা তাদের অন্য ছেলে সাদ্দাম ও সাদ্দামের স্ত্রী অক্ষত। ছেলের সারা শরীরে রক্তের দাগ ছিল। সাদ্দাম ও তার স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ও কেন এ হত্যাকাণ্ড হলো তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি নুর হোসেন।
বাংলাটিভি/শহীদ



