দেশবাংলা
বাংলাদেশে কোনো ধর্মের-বর্ণের মানুষের মধ্যে পার্থক্য করা হয় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন ’ বাংলাদেশে কোনো ধর্মের-বর্ণের মানুষের মধ্যে পার্থক্য করা হয় না। সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনায় মন্ত্রী বলেন , ‘এটি খুব দুঃখজনক যে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।
আগামী দুবছর পর আমাদের নির্বাচন হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার আমরা হব।
আজ শনিবার সকালে সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের সব শ্রেণির জনগণের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। এবং এই মঙ্গল অর্জনের জন্য সবার সহযোগিতার সক্রিয় উদ্যোগ দরকার।’
বাংলাটিভি/ সাকিব



