পরীমণির রিমান্ড: ব্যাখ্যা দিতে ফের সময় পেলেন বিচারকেরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মণির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে আদালতের দুই বিচারককে ব্যাখ্যা দেওয়ার বিষয়ে এক সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার হাইকোর্টে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কর্মকর্তার ব্যাখ্যার বিষয়ে সময় আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় মঞ্জুর করেন।
আদালতের দুই বিচারকের পক্ষে ছিল আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল এবং এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
পরে দুই বিচারকের আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল বলেন, ‘দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়। আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। এর মধ্যে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করা হবে বলে জানান তারা।
বাংলাটিভি/ সাকিব



