
ক্যাসিনোকাণ্ডে ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদসহ সাত জনের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত ২১ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।
এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, বিদেশে কারা অর্থপাচার করছেন, তাঁদের বিষয়ে হাইকোর্ট একটি প্রতিবেদন চেয়েছিলেন। ওই আদেশ অনুযায়ী সিআইডি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে।
বাংলাটিভি/ সাকিব



