
সাম্প্রতিক সময়ে ঘটা রাজধানীর শ্যামলীর ইডেন অটোস মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার তাদের দক্ষিণ কেরানীগঞ্জ এবং ধামরাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরের দিকে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১২ অক্টোবর সন্ধ্যায় মিরপুরের শ্যামলীবাগ এলাকায় উত্তরা মটরসের ডিলার ইভেন আটোস নামের শো-রুমে একটি ডাকাত দল প্রবেশ করে ম্যানেজার ওয়াদুদ সঞ্জীব এবং মটর টেকনিশিয়ান নুরনবী হাসানকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এ সময় ডাকাত দলের কিছু সদস্য শোরুমের দোতলায় উঠে গ্লাস, কম্পিউটার, ল্যাপটপ, ক্যাশ ড্রয়ার ইত্যাদি ভাঙচুর করে এবং সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়।
এ ঘটনায় একটি মামলা হলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সর্বশেষ গতকাল রাতে ডাকাত চক্রের মূলহোতা জহিরুল ইসলাম, জসিম উদ্দিন (৩৪), জাহিদুল ইসলাম শিকদার (২৬), খায়রুল ভূঁইয়া (২০), রাকিব হাসান (২০), মো. নয়নকে (২৮) গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় চারটি চাপাতি, শো-রুম থেকে লুষ্ঠিত প্রায় এ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তার করা ব্যক্তিরা মোহাম্মদপুরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য।
বাংলাটিভি/ সাকিব



