
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচারকালে দুই যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত যাত্রীরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার জুয়েল(৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী(৪৬)। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল জব্দ করা হয়। এ বিষয়ে বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইট থেকে বাহরাইন গামী ওই দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে পাচারের উদ্দেশ্য এসব মুদ্রা নিয়ে যাচ্ছিলো তারা। সোনা চোরাচালানের উদ্দেশ্য এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
বাংলাটিভি/ সাকিব



