
আগামী ১ ও ২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’এ যোগ দিতে, কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান, ক্লাইমেট সামিটে বিশ্বকে রক্ষায় গুরুত্ব ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১১ নভেম্বর ফ্রান্সে ইউনেস্কোর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন কপ-২৬’ এ অংশ যোগ দিতে কাল স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে, সকালে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নভেম্বরের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রথম দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সেখান থেকে ৩ থেকে ৮ নভেম্বর লন্ডন সফরে থাকবেন প্রধানমন্ত্রী। ৯ থেকে ১৩ নভেম্বর ফ্রান্সে অবস্থান করবেন তিনি। আগামী ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে, ইউনেস্কোর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



