বাংলাদেশপ্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীদের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারীদের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্লাসগোতে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ‘উইমেনস ক্লাইমেট লিডারশিপ ইভেন্ট- কপ২৬: উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সামাজিক রীতিনীতির সঙ্গে মানব সমাজে বিদ্যমান বৈষম্যের কারণে নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বেশি পড়ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী হিসেবে নারীরা এই ঝুঁকি মোকাবেলায় বর্ধিত অংশীদারিত্বের দাবিদার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের জন্য জায়গা তৈরি করাটা জরুরি।
বাংলাটিভি/শহীদ



