
অবৈধভাবে মানবপাচারকারী চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকা থেকে চক্রের মূলহোতাসহ বাকি সদস্যদের গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন নকল বিএমইটি কার্ড, পাসপোর্ট জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিল এই চক্র। বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নকল ও জাল ভিসা দিয়ে ভিকটিমদেরকে তারা ভ্রমণ ভিসায় নিয়ে যেতো মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে চক্রটি।
প্রতারণার শিকার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে মূলহোতাসহ চক্রের ৮ সদস্যকে গ্রেফতারে সংবাদ সম্মেলনে হাজির করে র্যাব জানায়, তাদের খপ্পরে পড়ে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন অনেকে।
প্রতারিত মানুষগুলোর এখন বিদেশযাত্রার তো খবরই নেই, বরং টাকা উদ্ধার হওয়া নিয়ে তারা অনিশ্চয়তায়, অভিযানে নকল বিএমইটি কার্ড, পাসপোর্টসহ জাল ভিসাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিগত কয়েক বছরে চক্রটি প্রায় পাঁচ শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাটিভি/শহীদ



