বাংলাদেশ
করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ অনুমোদন

করোনার চিকিৎসায় মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
দপুরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনালের মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।জরুরি ব্যবহারের পাশাপাশি ওষুধটি দেশেই উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধটির,করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করার পাশাপাশি আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সক্ষমতা রয়েছে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বাংলাটিভি/ সাকিব



