বাংলাদেশ
নিরাপদ খাদ্য নিশ্চিতে বিভাগীয় পর্যায়ে ল্যাব হবে : মন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে, আগামী ৬ মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে উন্নতমানের ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে রাজধানীর একটি হোটেলে নিরাপদ খাদ্য জনগণের অধিকার, নিরাপদ খাদ্য আইনের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে, তিনি এ কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য সকলের মৌলিক অধিকার। সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এসময় খাদ্যে ভেজাল রোধে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ায় আহবান জানান মন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



