সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

সরকার নির্ধারিত বাসভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় যাতে না হয় সেদিকে নজর দিতে মালিক-শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে যাত্রী ভোগান্তি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতাদের বক্তব্য শুনলে মনে হয় দেশ যেন যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিংবা দুর্ভিক্ষ চলছে এবং জনগণের পিঠ নাকি দেয়ালে ঠেকে গেছে। আসলে এসব নেতিবাচক বক্তব্য একটি দায়িত্বহীন রাজনৈতিক দলে হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।
পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা পুনঃনির্ধারিত হারে ভাড়া আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও গতকাল সোমবার বিভিন্ন পরিবহণে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাটিভি/ সাকিব



