নুর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস।১৯৮৭ সালের এই দিনে স্বৈরচারবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন এই যুবলীগ নেতা। তার এ আত্মত্যাগে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন বেগবান হয়েছিল। দিবসটি উপলক্ষে সকালে গুলিস্থানে নুর হোসেন চত্বরে ফুল দিয়ে দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কতিক সংগঠনের নেতকর্মীরা।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকাল থেকে রাজধানীর গুলিস্থানের নুর জিরো পয়েন্টে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রথমেই আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানান দলটির সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে, নুর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করে তিনি।
এরপর দলিয় কর্মীদের দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।জানান গণতন্ত্র আজ মৃত প্রায়,আগামীতে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ নুর হোসেনের পরিবারের সদস্যরা জানান,তারা গর্বিত নুর হোসেনের জন্য।পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপির অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংস্কতিক সংগঠন।
বাংলাটিভি/রাজ



