দেশবাংলাবাংলাদেশ

দ্বিতীয় ধাপে চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয়ে থেকে ব্যালট বাক্স,ইভিএমের মেশিনসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পুর্ন করা হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের ৮শ ৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল হলেও বিভিন্ন কারণে ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে না।

এবারে ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে। চেয়ারম্যান,সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজারের বেশি প্রার্থী। এরই মধ্যে ৮১ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন এবং তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button