গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় নিয়ে বিশৃঙ্খলা

আগামী তিনদিনের মধ্যে ডিজেল ও সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। বুধবার বাস ভাড়া পুনঃনির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
এদিকে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে যাত্রীরা। তারা বলছেন কোন রকম নিয়মনিতি না মেনেই বাড়তি ভাড়া নিচ্ছে পরিবহন গুলো। এবিষয়ে সরকারের মনটরিং আরো জোরদারের আহ্বান জানিয়েছে সচেতন মহল।
রাজধানীতে বাস ভাড়া পুন:নির্ধারণের তৃতীয় দিনেও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা। আন্ত:নগর থেকে শুরু করে দূরপাল্লার বাসগুলোতেও ইচ্ছেমত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীদের।ভাড়া নৈরাজ্য বন্ধে সরকারি নজরদারি আরো জোরদারের আহ্বান জানান তারা।
তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করে পরিবহন শ্রমিকরা জানান মালিকদের নির্ধারিত হারেই নেয়া হচ্ছে ভাড়া।
এদিকে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
এ সময়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোন সিটিং ও গেইট লক সার্ভিস থাকবে না বলেও জানানো হয়।পাশাপাশি পরিবহনখাতে সরকারের নজরদারির নামে কোন ধরনের হয়রানি না করার আহবান জানান তারা।
বাংলাটিভি/ সাকিব



