শহীদ নূর হোসেনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস।১৯৮৭ সালের এই দিনে স্বৈরচারবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন এই যুবলীগ নেতা।তার এ আত্মত্যাগে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন বেগবান হয়েছিল।
দিবসটি উপলক্ষে সকালে গুলিস্থানে নুর হোসেন চত্বরে ফুল দিয়ে দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কতিক সংগঠনের নেতকর্মীরা।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলিস্থানের জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। প্রথমে আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা জানানো শেষে কাদের বলেন,নুর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
এরপর দলীয় কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।বলেন,আগামীতে আন্দোলনের মধ্য দিয়ে মৃত প্রায় গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
শ্রদ্ধা জানানো শেষে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ নুর হোসেনের ত্যাগের মর্যাদা ধরে রাখার আহবান জানান পরিবারের সদস্যরা।
পরে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বাংলাটিভি/ সাকিব



