বাংলাদেশ

করোনায় আরও দুইজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৭১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন করোনা থেকে সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি ল্যাবে ১৭ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ২৩টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button