বাংলাদেশ

বাসভাড়া পুনর্নির্ধারণ : যাত্রী-শ্রমিক বিতন্ডা চলছেই

বিআরটিএ বাসভাড়া পুনঃনির্ধারণ করার চারদিন পরও, যাত্রী-শ্রমিকদের মাঝে বাকবিতন্ডা থামেনি। অনেকক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, রাজধানীর বিভিন্ন বাসে। দুরপ্লাল্লার গণপরিবহনেও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। তবে, পরিবহন শ্রমিকদের দাবি, ভাড়ার চার্ট মেনেই টাকা নিচ্ছেন তারা।

বাস ভাড়া বাড়ানোর নিয়ে, রাজধানীতে চতুর্থদিনের মতো যাত্রীদের সাথে তর্ক-বিতর্ক চলছেই পরিবহন চালক-হেলপাদের। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার বাসেও একই চিত্র।

যাত্রীদের অভিযোগ, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি টাকা নেয়া হচ্ছে অনেকক্ষেত্রেই। তবে পরিবহন শ্রমিকরা দাবি করছেন, তারা চার্ট মেনেই ভাড়া নিচ্ছেন।

এদিকে, বিভিন্ন সিএনজিচালিত বাসে ডিজেলচালিতের স্টিকার লাগিয়ে প্রতরণা করারও অভিযোগ করেছেন অনেক যাত্রী। যাত্রী হয়রানি নিরসনে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি সর্বসাধারণের।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button