
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় ২ জন মারা গেছেন। দগ্ধ আরো ৬ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ হয়। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজটি সরিয়ে নিয়ে বহনকৃত তেল দ্রুত অপসরাণের নেয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে নিহত এক, দগ্ধ সাত ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম নিহত এবং ৭ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাটিভি/রাজ



