বাংলাদেশপ্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রদান প্রধানমন্ত্রীর

বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে, বাংলাদেশ অবদান রাখতে চায়- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে, এ কথা বলেন তিনি। এদিকে, প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংঙ্কটের স্থায়ী সমাধান না হলে নিরাপত্তা ঝুঁকি আঞ্চলিক গন্ডি পেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য এ পুরস্কার প্রদান করছে ইউনেস্কো। ৫৯টি মনোনীত প্রার্থী থেকে  থেকে উগান্ডার ‘মোটিভ ক্রিয়েশন্স লিমিটেড’কে এ পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী তার ভাষণে শিক্ষার প্রসার ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর নামে পুরস্কারটি সৃজনশীল অর্থনীতি বিকাশে অবদান রাখবে আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চায় বাংলাদেশ।পরে, প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এসব শরনার্থীদের দ্রুত সময়ের মধ্যে নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নিতে হবে।

বিশ্ব শান্তি প্রসঙ্গে নিজ দেশের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সংঘাতের পথ এড়িয়ে চলে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button