দেশবাংলাদুর্ঘটনা

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ২ 

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব শিয়াচর এলাকায় ভবনের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে আরও ৭ জন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই এলাকার পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে। নিহত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, আহতদের নারায়ণগঞ্জের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button