বাংলাদেশ

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর উপজেলার পালেরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে আজ এরপরই সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ সকালে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে রায়পুর উপজেলার কেরোয়া এলাকায় যাচ্ছিল দুই মামাতো-ফুপাতো বোন। তারা একটি স্কুলের ছাত্রী ছিল। ওই সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই ছাত্রীর একজনের বাবা। এ সময় মোটরসাইকেলটি সদর উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে দুই ছাত্রী মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক চাপা দিলে দুই ছাত্রী নিহত হয়।

এরই মধ্যে লাশ দুটি উদ্ধার করে লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button