বাংলাদেশপ্রধানমন্ত্রী

বিশ্ব মানবতার স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে ‍তুলতে হবে : প্রধানমন্ত্রী

বৈশ্বিক মানবতার অভিন্ন স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকালে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার সহিষ্ণুতা ও মর্যাদা সঞ্চারিত করার মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। এসময় সরকারের পক্ষ থেকে দেশের মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ইউনেস্কোর সাফল্য উদযাপনের এক অনন্য মুহূর্ত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংস্থাটির শতবর্ষ উদযাপনের আগে পরবর্তী ২৫ বছরে সংস্থার কার্যকলাপগুলোকে পুনর্বিবেচনা এবং আত্মসমালোচনা করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button