
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। গতরাতে সিসিইউতে নেওয়া হয়।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে গত রাতে সিসিইউতে নেওয়া হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
এর আগে, টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। তখন ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।
বাংলাটিভি/শহীদ



