বাংলাদেশঅপরাধআইন-বিচার

বিচারক কামরুন্নাহারের বক্তব্য ফৌজদারি কার্যবিধি ও সংবিধান পরিপন্থী: আইনমন্ত্রী

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলার রায়ে বিচারক মোছা. কামরুন্নাহারের বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, রায়ে বিচারক কামরুন্নাহারের পর্যবেক্ষণ ফৌজদারি কার্যবিধি ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থী। তার বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ভুল নির্দেশ যায়।

তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল, তা নেয়া হয়েছে। এসময় কামরুন্নাহারকে কারণ দর্শাতে বলা হবে বলেও জানান আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি এ শোকজ পাঠাবেন। আইন মন্ত্রণালয়ে তা এসে পৌঁছালে বিচারক কামরুন্নাহারের কাছে পাঠিয়ে দেয়া হবে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button