বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বিজয় দিবসের অনুষ্ঠানে আসবেন ভারতের রাষ্ট্রপতি: পররাষ্ট্রমন্ত্রী  

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-আইওআরএ মন্ত্রী পর্যায়ের ২১ সম্মেলন উপলক্ষে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এসময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আর বলেন, বাংলাদেশ-ভারতের ঐকমত্যের পরও সীমান্তে এখনও হত্যার ঘটনা ঘটে তা দুঃখজনক।
সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে, ভারত মহাসাগরকে কেন্দ্র করে উপকূলীয় রাষ্ট্রগুলোর আঞ্চলিক জোট- ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের ২১তম সম্মেলন। এ নিয়ে দুপুরে, এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, জোটটি প্রতিষ্ঠার ২৪ বছরে এবারই প্রথম দুই বছর মেয়াদে আইওআরএ’র চেয়ারম্যান নির্বাচিত হয়ে আগামীকাল থেকে দ্বায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।এসময় মন্ত্রী জানান, এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত করেছেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে উভয় দেশই বিভিন্ন সময়ে একমত হলেও, এ ধরনের ঘটনা এখনো ঘটছে; এটি  দুঃখজনক বিষয়।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ চায় একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে কারো একতরফা আধিপত্য থাকবে না; আইওরা’র বৈঠকে তা তুলে ধরা হবে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button