বাংলাদেশ

করোনায় আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। শনাক্ত হয়েছেন ২৩৪ জন। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭০০টি। দেশে এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন যার মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ২২৯ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১, চট্টগ্রামে ২ এবং রাজশাহীতে মারা গেছেন ১ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button