বাংলাদেশ
দেশেই চিকিৎসার সকল সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন ৪০১ ধারায় নিষ্পত্তি করা হয়ে গেছে।
তিনি বলেন, ৪০১ ধারায় করা বেগম খালেদা জিয়ার আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সুবিধাই তিনি দেশে পাচ্ছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশনে একথা বলেন আইনমন্ত্রী।
এর আগে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে আবারও সরকারের কাছে আবেদন করেছিলো তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, খালেদা জিয়ার ভাই এ বিষয়ে অনুমতি চেয়ে তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।
বাংলাটিভি/ সাকিব



