বাংলাদেশপ্রধানমন্ত্রী

বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর-পরবর্তী সংবাদ সম্মেলন ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।

গ্লাসগোতে প্রধানমন্ত্রী কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। গ্লাসগোতে অবস্থানকালে ১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেন। এছাড়া এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button