বাংলাদেশ
যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ডের গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত রোববার দেশে ফেরেন। এর আগে গত ৩১ অক্টোবর দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান তিনি।
বাংলাটিভি/ সাকিব



