বাংলাদেশ

করোনায় আরও ছয়জনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন করে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৬৪৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button