দেশবাংলা

পাইকারী বিক্রয় মূল্যের সমন্বয়হীনতায় হতাশ ফরিদপুরের বেকারী শিল্প মালিকরা

কাচামাল ও অন্যান্য রাসায়নিক দ্রব্যের উর্ধ্বগতি এবং পাইকারী বিক্রয় মূল্যের সমন্বয়হীনতায় হতাশ, ফরিদপুরের নগরকান্দা ও সালথার বেকারী শিল্প মালিকরা। সেখানকার বেশিরভাগ বেকারী শিল্প মালিকরাই বিভিন্ন প্রতিষ্ঠানে দেনার দায়ে ডুবে আছেন বলে জানান তারা। উৎপাদন ব্যায়ের সাথে সঙ্গতী রেখে, বাজার মূল্য পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্প সংশ্লিষ্টরা।

ফরিদপুরের নগরকান্দা,সালথার ক্ষুদ্র ও মাঝারী মানের উদ্যোক্তার বড় একটি অংশ দখল করে আছে, বেকারী শিল্প। ছোট বড় মিলিয়ে এ অঞ্চলে, প্রায় ৩৫ টি বেকারী স্থানীয় বাজারের চাহিদা মেটাতে, উৎপাদন করে যাচ্ছে কেক,বিস্কিট,রুটিসহ নানারকম ভোগ্যপণ্য। সম্প্রতি এ শিল্পে ব্যবহৃত কাচামালের উর্ধ্বগতি থমকে দিয়েছে, এর সাথে সম্পৃক্ত বেকারি মালিকদের।

তারা জানান, উৎপাদন খরচ অনেক বেড়েছে, কিন্তু বিক্রয় মুল্য আগের মতই রয়েছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এছাড়া প্রত্যেকটি মহাজন ১৫ থেকে ২০ লাখ টাকা দেনায় রয়েছেন। আর এভাবে চলতে থাকলে, এ শিল্প বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় নেই বলে জানান বেকারী মালিকরা।

বেকারী শিল্পের উৎপাদিত দ্রব্যের মান ভালো জানিয়ে, এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগীতা চেয়েছেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর।বেকারী শিল্পের লোকশান কাটিয়ে উঠতে, সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button