বাংলাদেশ
ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলো ৬৬ লাখ জাল টাকা

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে জাল টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ জানিয়েছেন, ব্রিজের নিচে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করি। প্রত্যেক বান্ডিলে একশটি করে নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।
বাংলাটিভি/ সাকিব



