বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে বাধা নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসতে পারে, সরকার তাতে কোনো কোন প্রকার বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া প্রয়োজন, তাঁকে সেটা দেওয়া হয়েছে। তবে আইনের বাইরে গিয়ে, দন্ডিত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেবার কোন সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী।

সভায় ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের ব্যাপারে মন্ত্রী বলেন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করে আখাউড়া ও কসবা উপজেলার ইউপিগুলোতে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি নির্বাচনের দেড় শতাধিক সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button